ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ২:২৮:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ডেপুটি স্পিকারের মরদেহ দেশে আসবে সোমবার 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ পিএম, ২৩ জুলাই ২০২২ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহ ২৫ জুলাই সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে দেশে আসবে। নিউইয়র্ক থেকে এয়ার এমিরেটসের বিমানে তার মরদেহ দেশে আসবে। এর আগে আগামীকাল স্থানীয় সময় বাদ যোহর নিউইয়র্কের জ্যামাইকার মুসলিম সেন্টারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস আজ শনিবার এ কথা জানান।

তিনি জানান, মরদেহ বাংলাদেশে আনার পর প্রথম জানাজা হওয়ার কথা জাতীয় সংসদে। তবে এই জানাজার সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।

এরপর তার জানাজা অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে মরদেহ নেওয়া হবে গাইবান্ধায়। সেখানকার ভরতখালী স্কুল মাঠে তার জানাজা শেষে পারিবারিক করবস্থানে তার  দাফন সম্পন্ন হবে।

ফজলে রাব্বী মিয়া যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন ছিলেন। গাইবান্ধা-৫ আসনের এই সংসদ সদস্য দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ২টার দিকে তিনি সেখানে মারা যান।